মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়নে২টি কার্পেটিং সড়কের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী টু রতনপুর ও রায়পুর টু নিজদেবপুর কার্পেটিং সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই ) সকাল ১০ টায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে সড়ক দুটি’র উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিক টেকনো লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সোহেল রানা।

জানা গেছে, উপজেলার দুদলী টু রতনপুর ৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যায়ে ও রায়পুর টু নিজদেবপুর পর্যন্ত কার্পেটিং সড়ক আগামী ৯ মাসের ভিতরে কাজ সমাপ্ত করতে হবে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তার বক্তব্যে বলেন দুদলী টু রতনপুরের অতি গুরুত্বপুর্ণ সড়কটি ২০১৭ সাল থেকে পিচ করনের জন্য অনেক চেষ্টা করেছি। অন্য উপজেলা ছাড়া কালিগঞ্জ উপজেলায় কার্পেটিং সড়কের কাজ অনেক বেশি করতে সক্ষম হয়েছি। আমি এলাকার জনকল্যাণে কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন আমি মথুরেশপুর ইউনিয়নের জনগণের খাদেম, আগামী পাঁচ বছর আমি যেন আপনাদের খাদেম হয়ে থাকতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক নোওয়াপাড়া পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবলা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!