মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

আশাশুনিতে লিডার্স এর উদ্যোগে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে লিডার্স এর সহযোগিতায় আজ (৬ জুলাই) সকালে ৫০ জন কৃষকের মাঝে ৫৮০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানূর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা, খরা ও ঘূর্ণিঝড় ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে।

এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ সহিষ্ণু ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ সহিষ্ণু ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। যাতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশে খাদ্য নিরাপত্ত্বা নিশ্চিত করা সম্ভব হয়।

প্রধান অতিথি বলেন, চিংড়ি চাষে গুটি কয়েক ব্যক্তি লাভবান হয় এবং কৃষিতে যার জমি আছে সে লাভবান হয়। চিংড়ি চাষ বাদ দিয়ে আমরা লবণ সহিষ্ণু ধান চাষ করে আগের পরিবেশ ফিরিয়ে আনতে পারি। এছাড়া ধান চাষের ফলে গবাদি পশু সহ হাঁস মুরগী পালন করে আরও লাভবান হতে পারি। এই ধান বীজ ফেলে না রেখে সবাই চাষ করব। উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্য ঘাটতি পূরণ হবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!