সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক জনের মৃত্যু, নতুন করে ৮ জনসহ মোট আক্রান্ত ১০৩৯

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যুসহ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই স্বাস্থ্য কর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে, জেলায় করনোর উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৮৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন।

মৃত ব্যক্তি হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের কালিপদ’র ছেলে সমজিত (৩৫)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের সমজিত গত ২১ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।

অপরদিকে, সাতক্ষীরায় নতুন করে দুই স্বাস্থ্য কর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!