বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে বিরুপ মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিদাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে এ সময় সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হন। এসময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিশাল এক প্রতিবাদ সমাবেশ। সমাবেশে এ সময় বক্তব্যে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাদ্দিস মোস্তফা সামছুজ্জামান, মাও. নেছার উদ্দিন, মাও. আব্দুল হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি মোবাশ্বরুল ইসলাম ত্বকি।

বক্তারা এ সময় ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিদাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা তাদের আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং অবিলম্বে কুরুচিপূর্ণ এমন মন্তব্যের জন্য বিজেপি সরকারকে মুসলিম উম্মাহের কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান। অন্যথায় মুসলিম বিশ্ব দেশটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!