বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

করোনায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কলারোয়ার মতিয়ারের মৃত্যু

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১১৪২ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মতিয়ার রহমান (৫২) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়।
মতিয়ার শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরে।
তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন।
ডাক্তার ইউসুফ আরো বলেন, ‘গত ২০ অগাস্ট চিকিৎসক মতিয়ারের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনায় নেওয়া হয়। সেখানই তার মৃত্যু হয়।’
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে ডাক্তার মতিয়ার রহমান মারা যান। সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!