মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

পদ্মা সেতু আগামী জুন মাসে উদ্ভোদন করা হবে; সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

✍️আমির হোসেন রিয়েল📝গাজীপুর জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে
শতভাগ সততার সা‌থে পদ্মা সেতু নির্মাণ করা হ‌য়ে‌ছে ব‌লে চ‌্যা‌লেন্স ছু‌ড়ে দি‌লেন সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কা‌দের । গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক স‌ম্মেল‌নে ভার্চুয়া‌লে যুক্ত হ‌য়ে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে  এ চ‌্যা‌নেল ছু‌ড়েন দেন তিনি। এছাড়াও তিনি বলেন , পদ্মা সেতু আগামী জুন মাসে উদ্ভোদন করা হবে। সেতু মন্ত্রী বলেন, বিএনপি এখন পদ্মসেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামী বিরোধীদের মন খারাপ। গাজীপুরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে উল্লেখ্য করে কাদের বলেন,শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই-আমরা মহাআকাশ জয় করেছি,যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ,আহসান উল্লাহ মাস্টার,ময়জুদ্দীনের গাজীপুরে কেন দলীয় কোন্দল? নেতাকর্মীদের আগামি জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিভগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুস রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ কেন্দ্রীয় নেতারা। 
দীর্ঘ ১৯ বছর পর আজ অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন।  
গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভাপতিত্ব করছেন। এর আগে সকাল ১১টার দিকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত ছিলেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ  সম্মেলনে ৩শ কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটসহ  লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা।  সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলন কে ঘিরে সাজ সাজ রব পুরো জেলা শহরে। কড়া নিরাপত্তা বলয় তৈরিসহ যানবাহন চলাচল নিয়ন্ত্রনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!