বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

শ্যামনগরের উপকূলে মানুষের জীবনমান স্বচক্ষে দেখলেন ডেনমার্ক এর রাজকুমারী

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৮৯ বার পড়া হয়েছে

শ্যামলে সবুজে ঢাকা নদীখাল ঘেরা সুন্দরবনের অনিন্দ্য সুন্দর রূপ দেখে নিজেই অভিভূত হলেন। সুন্দরবন জনপদের পেশাজীবি সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করতে গিয়েই বললেন, হাউ আর ইউ ? জবাব আসলো, উই আর ফাইন। এভাবেই স্মিত হাসি নিয়ে দক্ষিন উপকূলের দূর্যোগ কবলিত ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির শিকার হওয়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্রাম কুলতলিতে সবার সাথে কথা বলে সময় কাটালেন ডেনমার্কের প্রিন্সেস ম্যারি এলিজাবেথ।

বুধবার সকালে হেলিকপ্টারযোগে কক্সবাজার থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের টাইগার পয়েন্টে নির্মিত হেলিপ্যাডে অবতরনের সাথে সাথে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। পরে তিনি গাড়িতে চেপে ৩ কিলোমিটার দূরে সুন্দরবনের চুনা নদীর তীরে কুলতলি গ্রামে পৌছান। সেখানে কয়েক মিনিট পায়ে হেটে তিনি কথা বলেন গ্রামবাসীর সাথে। গ্রামের সাধারন খেটে খাওয়া নারী পুরুষ তাকে স্বাগত জানিয়ে হাসিমুখে বরন করেন নেন। এসময় প্রিন্সেস ম্যারি কিছুক্ষনের জন্য আড্ডা আলাপচারিতায় মেতে ওঠেন স্কুলগামী শিশুদের সাথেও। তিনি পুষ্পা রানী মন্ডল ও শিলা রানী মন্ডলের বাড়িতেও কয়েক মিনিটের জন্য অতিথি হন।

প্রিন্সেস ম্যারি বেসরকারি সংস্থা সিএনআরএস কর্তৃক খননকৃত একটি খাল পরিদর্শন করেন। এই খালের পানিসেচ নিয়ে ধান ও শাকসবজিতে ভরে ওঠা ফসলি ক্ষেতও পরিদর্শন করেন তিনি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিশদ বিবরন সম্পর্কে তিনি অবহিত হন এবং দুর্যোগকালে ব্যবহারের জন্য একটি সাইক্লোন শেল্টারও পরিদর্শন করেন ডেনমার্কের রাজকুমারী। গ্রামীন নারীরা তাকে পেয়ে অত্যন্ত খুশী হন। তারা তার সাথে দূর্যোগের সময় কি কি সমস্যার মুখোমুখি হতে হয় তার বিবরন দিয়ে সুপেয় পানি সংকটের কথা তুলে ধরেন।

প্রায় ৩০ মিনিট যাবত কুলতলি গ্রাম পরিদর্শন শেষে প্রিন্সেস ম্যারি এলিজাবেথ তার সফরসঙ্গীদের নিয়ে চলে আসেন মুন্সিগঞ্জের বরসা রিসোর্টে। সেখানে মধ্যাহ্নভোজ সারেন তিনি। পরে মুন্সিগঞ্জ নদীর ঘাটের পন্টুন থেকে স্পীডবোটে রাজকুমারী ম্যারিকে নিয়ে যাওয়া হয় কলাগাছিয়ায় ফরেস্ট টহল ক্যাম্প চত্ত্বরে। যেখানে প্রায়ই বাঘ আসে পুকুরের মিষ্টি পানি খাওয়ার জন্য। সেখানে রয়েছে বাঘের পায়ের ছাপ। এমনকি মৃত বাঘের কবরও। এসবই তিনি সচক্ষে দেখেন। কলাগাছিয়ায় যাতায়াতের পথে সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য দেখে তিনি অভিভূত হন।

এর আগে তিনি দাতিনাখালিতে একটি বেড়িবাঁধ ভাঙন ও তার নির্মান কাজ পরিদর্শন করেন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে তার সফরকালে জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এমনকি আশপাশের গ্রামবাসীও প্রবেশ করতে পারেননি। প্রিন্সেস ম্যারি তার কয়েক ঘন্টার সুন্দরবন সফর শেষে বিকালে হেলিকপ্টারে ঢাকায় ফিরে যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!