শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি মোঃ তারিকুল ইসলাম ও সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম

✍️জামাল উদ্দিন 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম হাফিজুর রহমান।

উক্ত সাধারণ সভায় চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় যথাক্রমেঃ

(১) ডাঃ মোঃ আবদুস সালাম, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল, গাজীপুর।

(২) ডাঃ সোহরাব হোসেন সাগর, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক), উত্তরা, ঢাকা।

(৩) ডাঃ মোঃ ফকরুল আলম (টিটু), কনসালটেন্ট, হাড়-জোড়া, বাত-ব্যাথা, প্যারালাইসিস, বিকলঙ্গ, শিরা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাতক্ষীরা।

পরবর্তীতে ০৩ (তিন) বছরের জন্য (২০২২-২০২৪ মেয়াদে) নতুন কমিটি ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।

নতুন কমিটিঃ
(১) সভাপতি মোঃ তারিকুল ইসলাম
(২) সিনিয়র সহ সভাপতি শেখ রুহুল আমিন আকাশ
(৩) সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম
(৪) সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন
(৫) প্রচার সম্পাদক, সাংবাদিক সাঈদ হাসানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

নির্বাচন পরিচালনায় (২০২২-২০২৪ মেয়াদে) সম্মানিত নির্বাচন কমিশনারগণের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন (১) প্রধান নির্বাচন কমিশনার মোল্যা রেজাউল করিম (২) নির্বাচন কমিশনার, প্রকৌঃ কার্ত্তিক চন্দ্র ঘোষ (৩) নির্বাচন কমিশনার, মিথুন কুমার পাল।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ছিলেন (১) সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (সাবেক চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি), (২) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ হোসেন, (৩) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, (৪) সাতক্ষীরা জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শামসুল আলমসহ প্রতিনিধিবর্গ (৫) বৃহত্তর খুলনা সমিতি ঢাকা এর সম্মানিত সাধারণ সাধারণ রেজাউল হক রেজা (৬) তালা উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত সভাপতি রেজাউল হক রেজা ও সাধারণ সম্পাদক গুহ উত্তম কুমারসহ তাদের প্রতিনিধিবর্গ। এছাড়াও পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা এর আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!