মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস -২০২২ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ। 

দিবসটি উপলক্ষে আজ শনিবার ২৬ মার্চ সকাল সাড়ে ৬ টায় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এর আগে সকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এছাড়াও জেলা বিচার বিভাগের আয়োজনে আজ বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!