শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকরামুজ্জামান আর নেই, শোক প্রকাশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

না ফেরার দেশে পাড়ি জমালেন গোপালগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকরামুজ্জামান (আকরাম)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টায় রাজধানীর ইবনে সিনা (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আকরামুজ্জামানের হঠাৎ মৃত্যুর খবরে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এড.মোল্লা মো.আবু কাওছার, গোপালগঞ্জ জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর সহ অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে যান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকরামুজ্জামান আকরামের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিম, তাঁর পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর এপিএস -২ ও সাবেক ছাত্রনেতা গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকাত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হুদা বাবু, মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

পরে পারিবারিক সিদ্ধান্তে গত রাতেই মরহুমের লাশ বিশেষ লাশবাহী গাড়িতে করে নিজ জেলা গোপালগঞ্জে আনা হয়।

মরহুম আকরামুজ্জামান আকরামের জানাজার নামাজ আজ শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পর গোপালগঞ্জ এস.কে আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ আদায়ের পর তাকে মিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!