বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

শেখ সেলিম এমপি’র পক্ষে সাবেক ছাত্রনেতা শেখ মোত্তাহিদুর রহমান শিরু’র শীতবস্ত্র বিতরণ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬৬২ বার পড়া হয়েছে

“মানুষ মানুষের জন্য” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দারকোঠা গ্রামের মন্দিরের সামনে তিনি এক’শ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. জিহাদ সিকদার, গোপালগঞ্জ খ্রীষ্টান ফেলোশীপ শাখার সভাপতি মি. সৌমেল এস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহাদী (শুভ), শিক্ষক সিরাজুল মনির (টিটো), ডা. মঞ্জুরুল করিম (লাবলু), জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!