
"মানুষ মানুষের জন্য" - এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি'র পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
সোমবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দারকোঠা গ্রামের মন্দিরের সামনে তিনি এক'শ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. জিহাদ সিকদার, গোপালগঞ্জ খ্রীষ্টান ফেলোশীপ শাখার সভাপতি মি. সৌমেল এস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহাদী (শুভ), শিক্ষক সিরাজুল মনির (টিটো), ডা. মঞ্জুরুল করিম (লাবলু), জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।