শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরা করোনা উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিন নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও একই উপজেলার বাটকেখালি গ্রামের মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)।

মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৯ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (১) ভর্তি হন কলারোয়া উপজেলার গদখালি গ্রামের জাহেদা খাতুন। বৃহষ্পতিবার সকাল ৬টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্বাসকষ্ট ও নিমোনিয়া নিয়ে গত ১৯ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (২) ভর্তি হন সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলার রিনা খাতুন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একইভাবে গত ১৯ আগষ্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সাতক্ষীরা সদরের বাটকেখালি গ্রামের রিজিয়া খাতুন। বৃহষ্পতিবার ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।

তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৭২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৫ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!