বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার ২ পুত্রসহ ৪ জন করোনা পজিটিভ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজলা পরিষদ চেয়ারম্যান, তার দুই পুত্রসহ নতুন করে ৪ জনের শরীর করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তার পুত্র সজল ঘোষ ও স্বছ ঘোষ এবং উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোঃ সোহেল হোসেন। বুধবার (১৯ আগষ্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০ নারীসহ মোট ১৩৪ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগির বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থান বসবাস করে বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহান জানানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসর মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বুধবার সাতক্ষীরা জেলায় ৬ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। এদিকে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!