শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

রুহিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭২৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার রুহিয়ার মধুপুর ঈদগাও মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী ঘনিবিষ্ণুপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও হতে একটি ট্রাক (বগুড়া -ট -১১-১৯০৭) রুহিয়া মধুপুর ঈদগাও মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে দুই আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আহতদের দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নবী মারা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!