বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণ নিহত জেলে মুজিবর রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮১৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত জেলে মুজিবর রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সুন্দরবনের পায়রাতলী খাল থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান পা বাঘ খাওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যরা সকালে তার মরদেহের সন্ধানে পায়রাতলী এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ওই এলাকার গহীন অরণ্যের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ বাড়িতে পাঠানো হচ্ছে বলে আরো জানান এই বন কর্মকর্তা।

এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণে মারা যান মুজিবর রহমান। তিনিসহ তার সঙ্গীরা সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে কাঁকড়া ধরার জন্য সপ্তাহখানেক আগে সুন্দরবনে যান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্ব উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে গহীন সুন্দরবনের ভিতর থেকে মুজিবর রহমানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে তিনি আরো জানান, চলতি বছর এ নিয়ে সুন্দরবনে বাঘের আক্রমনে ৪ বনজীবি নিহত হয়েছেন এবং এক বনজীবি আহত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!