শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড়, জলোচ্ছাস বা লবনাক্ততার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অন্যতম উপায় হচ্ছে এ ম্যানগ্রোভ বনভূমি। তবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে উজাড় হচ্ছে গাছপালা ও বনভূমি। আর এজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও খুলনার চারটি উপজেলায় দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।

বনভূমি বাড়াতে, উপকূলীয় এলাকায় জোয়ার-ভাটা প্রভাবিত নদীর তীরে গড়ে তোলা হয়েছে মানগ্রোভ প্রজাতির উদ্ভিদের নার্সারী। সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পৃষ্টপোষকতায় ম্যানগ্রোভ নার্সারিতে উৎপাদিত হচ্ছে কেওড়া, কাঁকড়া, গেওয়া’র মত সুন্দরবনের উদ্ভিদ। এসব নার্সারী থেকে মানগ্রোভ প্রজাতির গাছের চারা ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে রোপন করা হচ্ছে উপকূলীয় এলাকায়। ফলে গেল কয়েক বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে বেড়েছে ম্যানগ্রোভ বনভূমি। এভাবে বনভূমি বেড়ে যাওয়ায়, আগের তুলনায় অনেকাংশে কমেছে নদী ভাঙন। গাছপালা বৃদ্ধির কারণে, সংস্থান হয়েছে গো-খাদ্যের। পরিবেশে এসেছে ভারসাম্য। ফলে, প্রচন্ড গরমেও এখানে আবহাওয়া থাকছে তুলনামূলক স্বস্তিদায়ক।

শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামের বাসিন্দা ঠাকুরাণী গাইন জানান, নদীর চরে সুন্দরবনের গাছপালা জন্মানোর কারণে রক্ষা করা সম্ভব হচ্ছে ভাঙন কবলিত বেঁড়িবাধ। এর পাশাপাশি বেড়ি বাঁধ ঘেঁষে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন মিনি সুন্দরবন।

একই ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা মারিয়াম খাতুন জানান, নদী তীরে বনভূমি থাকার কারণে, উঁচু জলোচ্ছাস থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে ফসলি জমি এবং মিষ্টি পানির পুকুরগুলো।

আশাশুনি উপজেলা প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, ফ্রেন্ডশিপ ম্যানগ্রোভ বনায়নের কারণে কর্মসংস্থান এবং আয়ের পথ তৈরি হয়েছে উপকূলের স্থানীয় বাসিন্দাদের। গাছপালার কারণে সংস্থান হচ্ছে গো-খাদ্যের। ফলে পশুপালন এবং হাঁস-মুরগি পালনে নতুন করে আয়ের পথ খুঁজে পেয়েছে উপকূলের এই জনগোষ্ঠিরা।

সাতক্ষীরার উপকূলীয় উপজেলার নদী তীরবর্তী এমন ব্যাতিক্রমী ম্যানগ্রোভ বনায়ন, স্থানীয় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমি রাখতে শুরু করেছে। যা পরিবেশ বিপর্যয় মোকাবিলায় স্থানীয়দের জন্য বড় ঢাল হিসেবে কাজ করছে বলে জানান স্থানীয় সংশ্লিষ্টরা।

ফ্রেন্ডশিপ ম্যানগ্রোভ প্লানটেশান কর্মসূচির জেষ্ঠ টেকনিক্যাল মানেজার মাইদুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা ও খুলনা জেলার চারটি উপজেলার নদী তীরবর্তীতে ফ্রেন্ডশিপ নার্সারীর মাধ্যমে নেয়া হয়েছে বনায়ন কর্মসুচি। বর্তমানে ১৬টি নার্সারী থেকে উৎপাদিত হচ্ছে ১৬ লাখ চারা। আর এই চারাগুলো রোপন করা হচ্ছে ফ্রেন্ডশিপ বনায়ন কর্মসূচিতে। কয়েকটি এলাকা মিলে মোট ৩০৫ হেক্টর জায়গায় রোপন করা হয়েছে ৯ লাখ ২১ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ চারা। এর ফলে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে প্রায় ৮১ কিলোমিটার বেঁড়িবাধ। পাশাপাশি, বনায়ন এলাকায় সৃষ্টি হয়েছে নারীদের কর্মস্থানের। সেখানে তারা আবাদ করছে বিভিন্ন ধরণের শাক-সবজি এবং দেশি ফলের। এর সাথে হাঁস-মুরগি, পশু পালনে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন তারা। ২০৩০ সাল নাগাদ, প্রায় এক হাজার হেক্টর জমিতে এমন বনায়ন কর্মসুচি বাস্তবায়নের কথাও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!