সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

সুন্দরবনের মান্দারবাবাড়িয়া সংরক্ষিত এলাকায় মাছ ধরার সময় ২২ জেলে আটক, ১০ মণ শাপলাপাতা মাছসহ দুটি ট্রলার জব্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ‘২৬) সকাল ১০ টার দিকে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ১০ মণ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন, পটুয়াখালি জেলার মহিপুর থানাধীন আলীপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে জামাল হওলাদার (৩২), একই গ্রামের মোমিনউদ্দিন হাওলাদারের ছেলে মোঃ ছোমেদ হওলাদার, আব্দুল ফরাজ, আব্দুল মজিদের ছেলে ফরহাদ, আব্দুর রহমান খানের ছেলে ইয়াছিন খান,শাহ আলম গাজীর ছেলে দুলাল গাজী, ওয়াহেদ হাওলাদারের ছেলে মোঃ হানিফ হাওলাদার, জামাল হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (১৭), আফজাল হাওলাদারের ছেলে ইব্রাহীম হাওলাদার (১৬), পটুয়াখালি জেলা সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের বাদশা মিয়ার ছেলে শরিফ মিয়া(১৮), একই উপজেলার চাপলি গ্রামের মজিবর হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার, তালতলী উপজেলা সদরের তালতলী গ্রামের নিজাম মীরের ছেলে ইসমাইল মীর (১৬)ও বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়া গ্রামের মফিজ খানের ছেলে শফিকুল খান। তবে অন্য নয় জেলের নাম জানা সম্ভব হয়নি।

সু্ন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। বেশ কয়েকজন জেলে বনবিভাগের অনুমতি ছাড়া শুক্রবার সকাল থেকে সংরক্ষিত মান্দারবাড়িয়া বনাঞ্চলে ঢুকে অবৈধভাবে মাছ ধরছিলেন। গোপন খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২২ জন জেলেসহ তাদের ব্যবহৃত দুটি ট্রলার, দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ১০ মণ শাপলা পাতা মাছও জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।

তবে আটককৃত জেলেদের দাবি, তারা সাগরে মাছ ধরতে ধরতে কুয়াশার কারণে মান্দারবাড়িয়া এলাকায় ঢুকে পড়লে বনবিভাগ তাদেরকে আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে শনিবার (২১ ফেব্রুয়ারি ‘২৬) থানায় বনআইনে মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!