শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমধর্মী নৌকা র‌্যালি অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক এক ব্যতিক্রমধর্মী নৌকা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা প্রেরণা’র আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীতে উক্ত নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন-এর পরিবেশগত গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রম সম্পক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। র‍্যালির মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও পরিবেশগত অবক্ষয় রোধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী এলাকায় প্লাস্টিক বজর্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশ বান্ধব বজর্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অংশ গ্রহণকারীদের অবহিত করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন প্রহরী মোঃ ফেরদাউসুর রহমান। কর্মসূচিতে বনজীবী (মৌয়াল, জেলে ও বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী), স্থানীয় তরুণ-তরুণী, জনপ্রতিনিধি, বনবিভাগর কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি লবণ সহনশীল ও ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্গোগ থেকে সুরক্ষা প্রদান, জীববচিত্র সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বক্তারা আরো বলেন, সুন্দরবন রক্ষা করা মানে আমাদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এই অমূল্য সম্পদ সংরক্ষণ সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!