বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

১৪ ফেব্রুয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষনা ও পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম ম‌ঈন।

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা- ইসিএ জেলা সদস্য সাকিবুর রহমান বাবলা, অ্যাড. মুহা. মনির উদ্দীন, অ্যাড. কাজী আব্দুল্লাহ আল্ হাবিব, ফাহিম হাসনাত ইমন ও স্বদেশ সংস্থায় কর্মরত শরিফুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ১২টি দাবি পেশ করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং উপকুল অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাকৃতিক রক্ষাকবচ হিসাবে সুন্দরবন রক্ষায় সকল দেশি এবং বিদেশি অংশীদারদের উদ্যোগ গ্রহণ করতে হবে।

*সুন্দরবন যাতে সমুদ্রস্ফীতির ফলে লবণাক্ততা হতে রক্ষা পেতে এ অঞ্চলে কাঙ্খিত পলি গঠনে উজানে অপরিকল্পিত বাঁধ বন্ধে সরকারি এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণে দাবি এবং প্রচারণা।

*সুন্দরবন এবং সংলগ্ন এলাকার পরিবেশ ধ্বংসকারী যে কোন উদ্যোগকে প্রতিহত করতে জনগণ ও সরকারকে পূর্বাভাস ও পরামর্শ প্রদান।

*সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে, বনটির ও বন্যপ্রাণী অভয়ারণ্যের অতি সন্নিকটে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য কলকারখানা স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

*বন সন্নিহিত এলাকার জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে সকল মহলকে পরামর্শ প্রদান।

*সুন্দরবনকেন্দ্রিক উন্নয়ন কর্মকান্ডে বিশেষকরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে অপচয় ও দুর্নীতিরোধে জনমত গঠন ও সকল অংশীজনের সমন্বয়ে কার্যকর চাহিদা সৃষ্টি করা।

*সুন্দরবনের সম্পদ আহরণকারী বনজীবী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারী নীতি কার্যকর এবং প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়নে সহায়তা করা।

*বন ব্যবহারকারীদের সুন্দরবন সংরক্ষণের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!