সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরণ (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার মালামাল ও স্কুল শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

 

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী জনগোষ্টির দক্ষতাবৃদ্ধি করে জীবন যাত্রার সহযোগীতা করা প্রকল্পের আওতায় মথুরেশপুর ইউনিয়নের ৩৩ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে ২০ জনকে হুইল চেয়ার, ৬জন ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে মালামাল সহায়তা ও ৭জন (ছাত্র-ছাত্রী শিশুকে শিক্ষা উপকরন সামগ্রী প্রদান করা হয়।

সুশীলনের নিবার্হী কমিটির সভাপতি ও কালিগঞ্জ সককারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমান, মৌতলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, দঃশ্রীপুর আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলী সরদার প্রমুখ। বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন ১৯৯১ সাল থেকে দক্ষিণ-পশ্চিম উপকুলীয় অঞ্চলের হতদরিদ্র, অসহায়, মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন দাতাসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষীন পশ্চিমাঞ্চলে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!