বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটা খাদ্যগুদাম অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদাম ২০২১-২০২২ অর্থবছর অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ১ (তালা – কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

বুধবার সকাল ৯ টায় পাটকেলঘাটা গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা খাদ্য নিয়ন্রক গোপাল চন্দ্র, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, মিল মালিক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, প্রণয় কুমার পাল. মোয়াজম হোসেন রঞ্জু।

স্বাগত বক্তব্যে পাটকেল ঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য মোঃ আবুল হাসান বলেন আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ২৫০৬ মেট্রিকটন চাল ও কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ৫১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রধান অতিথি এমপি তার বক্তব্যে বলেন কোন কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিলার ও কৃষকদের নিকট থেকে মানসস্মত চাল ও ধান সংগ্রহ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!