
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদাম ২০২১-২০২২ অর্থবছর অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ১ (তালা - কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার সকাল ৯ টায় পাটকেলঘাটা গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা খাদ্য নিয়ন্রক গোপাল চন্দ্র, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, মিল মালিক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, প্রণয় কুমার পাল. মোয়াজম হোসেন রঞ্জু।
স্বাগত বক্তব্যে পাটকেল ঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য মোঃ আবুল হাসান বলেন আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ২৫০৬ মেট্রিকটন চাল ও কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ৫১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রধান অতিথি এমপি তার বক্তব্যে বলেন কোন কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিলার ও কৃষকদের নিকট থেকে মানসস্মত চাল ও ধান সংগ্রহ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.