শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দু’জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ও আইসিইউতে দু’জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ছন্দা রানী রায় (৬৮) সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের লাবণ্য কুমার রায় এর স্ত্রী ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আনছার গাজী (৬৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আছের আলী গাজীর ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, করোনা সনাক্ত হওয়ার পর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৩ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার কুমিরা গ্রামের ছন্দা রানী রায়। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া করোনা উপসর্গ শ্বাসকষ্ট ও নিমোনিয়া নিয়ে গত ১২ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন আশাশুনির শ্রীউলা গ্রামের আনছার গাজী। শুক্রবার রাত পৌনে সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে শনিবার পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরৌ ২৫ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!