বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠাতা বার্ষিকী গোপালগঞ্জে উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৪৮ বার পড়া হয়েছে

বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে দেশের জনপ্রিয় প্রথম শ্রেণীর অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্তা বাজারের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এম.আজমানুর রহমান।

গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি এস.এম মওদুদ হোসেন রিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছানুল বান্না’র সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠানটির যাত্রা শুরু করেন।

অতিথিরা বলেন, তরুণ সংবাদকর্মীদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বার্তা বাজার দেশবাসীর কাছে অবহেলিত মানুষদের দুর্দশার চিত্র তুলে ধরছে। আগামীতে এই ধারা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার বার্তা সম্পাদক এম.আরমান খান জয়, টুঙ্গিপাড়া নিউজের স্টাফ রিপোর্টার রোমান মোল্লা সহ জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!