বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বি রু দ্ধে অ প প্র চা রে র অ ভি যো গ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে অপতথ্য ও মনগড়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে লেখা প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশিত লেখাগুলোতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট নথি উপস্থাপন করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে যাচাই-বাছাই ছাড়াই জাহাঙ্গীর হোসেনকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব প্রকাশনার পেছনে ব্যক্তিগত আক্রোশ বা উদ্দেশ্য থাকতে পারে বলেও দাবি করেছেন দলিল লেখক সমিতির কয়েকজন নেতা।

দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নামে কোনো ব্যক্তিকে নিয়ে তথ্য প্রকাশের আগে তা যাচাই করা প্রয়োজন। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগগুলোর সঠিকতা যাচাই না করে প্রচার করাকে তারা অনভিপ্রেত বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। আমার ব্যাপারে আপনারা তদন্ত করুন। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেসবুক পেজে মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমি চাই, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরা হোক।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!