বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা ২ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।
প্রার্থীরা হলেন- প্রতিপদে একজনের বিপরীতে সভাপতি পদে -মোঃ সামিউল ইমাম আজম (মনির) ও এস, এম, মোস্তফা কামাল, সহ-সভাপতি পদে- আবু কওছার ও জাহিদুল ইসলাম (সুমন), সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান লিটন ও আনিসুর রহমান (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে  জি, এম, মোহাম্মাদ আলী, মোঃ মুরাদ হোসেন ও তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে জি, এম, আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান (মারুফ), দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম ও মোঃ সামিউল ইসলাম (মন্টি), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস, এম, আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে আরিফুজ্জামান (আরিফ), কার্যনির্বাহী সদস্য ৩ জনের মধ্যে – মোঃ আলমগীর সিদ্দিকী, জি,এম,কামরুজ্জামান ও শেখ সোহাবার হোসেন। 
মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ১৬ আগস্ট। আপিল ও শুনানি ১৭ ও ১৮ আগস্ট। মনোনয়ন পত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ আগস্ট। ভোট ৫ সেপ্টেম্বর। মোট ভোটার ৪৭ জন্য।
প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, প্রধান নির্বচিন কমিশনার সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক জি, এম, মাহাবুব আলম ও নির্বাচন কমিশনার সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!