সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গোপালগঞ্জে শেখ কামাল আউটার পার্ক নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫৫২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতি ফলকের পাশে অব্যবহৃত ডোবা জায়গায় বালু ভরাট করে আউটার পার্ক নির্মাণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

সোমবার (১ নভেম্বর) বিকালে এ পার্কের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্মিত এ আউটার পার্কে শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে বিভিন্ন রাইডস। উদ্বোধনের পর  উন্মুক্ত এ পার্কের বিভিন্ন রাইডসে চড়ে উচ্ছ্বসিত শিশুরা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে নবনির্মিত এ আউটার পার্কে একটি গাছের চারা রোপন করেন। গোপালগঞ্জ পৌরবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!