সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

আশাশুনিতে কৃষক উদ্বুদ্ধকরন মাঠ দিবস অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরন কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. রফিকুল ইসলাম।

উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চল পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির আওতায় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকার। মাঠ দিবসে নওয়াপাড়া ও তার আশ পাশের অঞ্চলের শতাধিক কৃষক অংশ গ্রহন করেন।

ব্রি ধান-৮৭ এর আশাতীতি ফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ সময় সাতক্ষীরার লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!