বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো তালার ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খান, দাফন সম্পন্ন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খানের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরার তালার ঘোনা গ্রামে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। তিনি সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোন গ্রামের মৃতঃ কুড়োন খাঁর ছেলে।

অধ্যাপক আবদুর রহিম খানের মেঝো ভাইয়ের স্ত্রী নাজমা বেগম জানান, তার শশুরের তিন ছেলে তিন মেয়ে মধ্যে অধ্যাপক আবদুর রহিম খান ছিল বড় ছেলে।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন বোন, চার  ভাইজি,১ ভাইপো সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাবি’র প্রাক্তন অধ্যাপক ও তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিবের প্রাইভেট কারে ধাক্কা দেয়।

এ সময় প্রাইভেট কারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে।  পরে স্থানীয় লোকজন প্রাইভেট কারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খান, তাঁর স্ত্রী যুগ্ম-সচিব (স্বেচ্ছা-অবসরে) দিল জুয়ারা খানম ও চালক সোলেমানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখাইে মারা যান অধ্যাপক আবদুর রহিম খান।

নিহত আবদুর রহিম খান ও স্ত্রী দিল জুয়ারা খানম রাজধানীর মিরপুরে থাকতেন। অন্যদিকে আহত গাড়িচালক সোলেমানের বাড়ি বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!