বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় ১ সপ্তাহের ব্যবধানে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু, শংকিত অভিভাবক মহল

✍️জামাল উদ্দিন 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় এক সপ্তাহের ব্যবধানে ২ কলেজ শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।এতে একদিকে শোকে স্ত্যব্ধ পরিবার অন্যদিকে অভিভাবকরা শংকিত এমন মৃত্যুতে।গত ২৯ সেপ্টেম্বর উপজেলার কানাইয়দিয়া গ্রামের সন্তোষ রায়ের কলেজ পড়ুয়া কন্যা শম্পা রানী রায় (১৮) বিকালে হটাৎ অসুস্থবোধ করে। প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে কপিলমুনি কলেজের মেধাবী ছাত্রী। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছেন বলে জানিয়েছেন ঐ গ্রামের ইউপি সদস্য কালিদাশ অধিকারী।

তিনি আরও জানান, মিশুক, লাজুক সহ সর্বদা হাঁসিখুঁশি থাকা মেয়ের এমন মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছেন না গ্রামাবাসী। অপরদিকে গত ২১ শে সেপ্টেম্বর তালার উথালী গ্রামের মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত) সেনা সদস্যের পুত্র, বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রোফেশনল কলেজের ছাত্র মেহেদী (২২)জ্বর সর্দি সহ হালকা গলা ব্যাথা নিয়ে বাড়িতে বুকে যন্ত্রণা অনুভব করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অকাল মৃত্যুর শিকার মেহেদীর বাবা জানান, মেহেদী করোনার এক ডোজ টিকা গ্রহণ করেছিল। এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইসও রাজিব সরদার এ প্রতিবেদককে জানান, এমন মৃত্যু সত্যই দুঃখজনক। তবে অকাল মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা অনেক কঠিন কাজ। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।দীর্ঘদিন করোনাকালীন মানসিক অবসাদে সকল বয়সের মানুষ বিশন্নতায় ভুগছে। সে ক্ষেত্রেও এমন মৃত্যু হতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!