রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

আশাশুনিতে বানভাসি মানুষের মাঝে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষে খাদ্য সহায়তা বিতরণ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রিং বাঁধ ভেঙ্গে প্লাবিত বানভাসি বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও নাকতাড়া বাজার এলাকায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বানভাসি অসহায় মানুষের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র চেঞ্জ মেকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট বলেন, ‘রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। আশাশুনি উপজেলার রিং বাঁধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। একদিকে মহামারী করোনার ছোবল অন্য দিকে বানভাসি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। আমি ঢাকায় বসবাস করলেও আমি সাতক্ষীরার সন্তান। অসহায় মানুষের কথা ভেবে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে এ খাদ্য সহায়তা আপনাদের জন্য নিয়ে এসেছি। অসহায় মানুষের দুঃখে আমি দারুনভাবে মর্মাহত হয়েছি। আমি আশা করি মহান আল্লাহর রহমতে এলাকার মানুষ এ দুর্যোগ মোকাবেলা করে আবারও ঘুরে দাড়াবে।’

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, সাতক্ষীরা রাইফেলস্ ক্লাবের সদস্য মাহফুজুর রহমান, সাগর ও আব্দুল্লাহ প্রমুখ। এসময় এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!