মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

গোপালগঞ্জে “অভিশপ্ত আগস্ট” নাটক মঞ্চস্থ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৩৮ বার পড়া হয়েছে

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে নেমে আসে এক কলঙ্কিত অধ্যায়। সেই কালোরাতে ধানমণ্ডির ৩২নং সড়কে সংঘটিত হয় ইতিহাসের ঘৃণিত ও নৃশংসতম হত্যাকাণ্ড। ওই ঘটনার ওপর ইতিহাস ভিত্তিক গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”।

বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত এই নাটকটি রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে স্থানীয় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মুকসুদপুর পৌর মেয়র আলহাজ্ব এড. আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শীতল পাল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডিআইও-১ মোঃ আমিনুল ইসলাম, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিহাস আশ্রিত গবেষণালব্ধ এ নাটকটি উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের সম্মনিত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!