রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি: মাসুদ সভাপতি, আবিদ সম্পাদক ডুমুরিয়ায় স ড় ক দূ র্ঘ ট না য় মোটরসাইকেল চালক নি হ ত তালায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা  কালিগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  সাতক্ষীরায় ফুটবল রেফারিদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি: জেলা রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সা ম্রা জ্য: দ্বৈ ত নাগরিকত্ব, অর্থ পা চা র তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ১শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

ফাস্ট সিকিউরিটি ব্যাংক সাতক্ষীরার কালিগঞ্জ শাখার অর্থায়নে ও সুশীলনের সার্বিক সহায়তায় ঘুর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে ক্ষতিগ্রস্থ উপজেলার ৩টি ইউনিয়নের প্রতিবন্ধী, হতদরিদ্র ও অসহায় ১শ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১০ টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন- ঘর্ণিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্থদের মাঝে করোনাকালীন সময়ে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তা অনেক বড় অবদান। সুশীলনের মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে অনুদান প্রদানে আমি আরও উৎসাহ, অনুপ্রেরণা ও শুভেচ্ছা জানাই। বর্তমান সরকার যথেষ্টভাবে জনকল্যানে কাজ করে যাচ্ছে। কালিগঞ্জ উপজেলা এলাকায় ভুমিহীন হতদরিদ্রদের মাঝে ঘর প্রদান, ভুমিহীনদের খাসজমি প্রদানসহ যাবতীয় নাগরিকসেবা পৌছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উন্নয়ন, অগ্রগতি ও সরকারের গৃহিত তালিকায় কালিগঞ্জ উপজেলা আজ ৪র্থ স্থান অধিকার করেছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রউপ, কালিগঞ্জ শাখার ম্যানেজার আজমল হোসেন, নলতা শাখার ম্যানেজার জি এম মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী কাজী আব্দুর রহমান প্রমুখ।

সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজনকে ৫কেজি চাউল, ৩কেজি আলু, ১কেজি চিড়া, ১কেজি ডাউল, ১কেজি পেয়াজ, ১কেজি লবন, ৫শ গ্রাম তৈল, ১টটি সাবান ও ১টি ব্যাগ তুলে দেওয়া হয় ১শ ৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!