বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জনতা ব্যাংকের

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।

শনিবার সকাল ১০টায় জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: হুমায়ন কবীর চৌধুরী, সাবেক অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রুকনুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!