শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩

গোপালগঞ্জের আ.লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার হাজী আছানুর রহমান হাসান আর নেই

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৯৮৬ বার পড়া হয়েছে

চলে গেলেন না ফেরার দেশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট ঠিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো.আছানুর রহমান হাসান।

মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফুসফুস এবং কিডনি জনিত রোগ নিয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী এই মানুষটির হঠাৎ মৃত্যুতে পরিবার-পরিজন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাসমত আলী সিকদার (চুন্নু), সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা ও ঠিকাদারগণ সহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীরভাবে দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সদ্য প্রয়াত হাজী আছানুর রহমান হাসানের পরিবারের পক্ষ থেকে তার শালক, বিশিষ্ট ঠিকাদার ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম ও মরহুমের ভাগ্নে, বিশিষ্ট ঠিকাদার ও শিল্পপতি হাজী কামরুজ্জামান সিকদার কামাল সকলের নিকট মরহুমের ‌রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!