রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি: মাসুদ সভাপতি, আবিদ সম্পাদক ডুমুরিয়ায় স ড় ক দূ র্ঘ ট না য় মোটরসাইকেল চালক নি হ ত তালায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা  কালিগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  সাতক্ষীরায় ফুটবল রেফারিদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি: জেলা রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সা ম্রা জ্য: দ্বৈ ত নাগরিকত্ব, অর্থ পা চা র তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে তালায় দুঃস্থ নারীদের সহায়তা প্রদান

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রবিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ৭ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা মহিলা সংস্থা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন, গুলশান আরা খাতুন, সন্ধ্যা রাণী ঘোষ, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারী, দর্জি বিজ্ঞান প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!