রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

শ্যামনগরে কৃষকের মাঝে ধানের বীজ সহায়তা প্রদান

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও কৃষিসম্প্রসারন অধিদপ্তর শ্যানগরের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের হলরুমে ৩০০ কৃষকের মাঝে তিন কেজি করে আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গাজীপুর বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজান কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এসএম মফিজুল ইসলাম, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সরকার, ড. আমানত উল্লাহ রাজু, ফার্ম ম্যানেজার অসিম কুমার বিশ্বাস প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষকরা এ সময়, অতিবৃষ্টিজনিত জলাবদ্ধ এলাকায় ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ কিভাবে চাষাবাদ করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!