বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

করোনা মোকাবেলায় গণটিকা কার্যক্রমের ১ম ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

করোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে শনিবার (৭ আগস্ট) দিনব্যাপী দেশের সকল উপজেলায় স্বাস্থ্যসহকারীদের মাধ্যমে একযোগে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে।

টিকা প্রদান কেন্দ্রগুলোতে সকল শ্রেণি-পেশার সাধারণ জনগণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দক্ষ ও অভিজ্ঞ স্বাস্থ্যসহকারীরা প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ৬০০ জনকে কোভিড-১৯ -এর টিকা দিতে সমর্থ হন। গণটিকা কার্যক্রমের ১ম দিন গতকাল দেশজুড়ে প্রায় ২৭ লক্ষ মানুষকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব ও দূরদর্শিতায় এবং বহির্বিশ্বে পারস্পরিক কুটনৈতিক সুসম্পর্কের ফলে আপদকালীন সময়েও দেশের জনগণকে নিরাপদে রাখতে জরুরি এ পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

সরকারের প্রতি জনগণের আস্থা ও জনগণের প্রতি সরকারের গভীর ভালোবাসার ফলশ্রুতিতেই এ ধরনের একটি বৃহৎ কর্মযজ্ঞ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা সম্মিলিতভাবে বাস্তবায়ন করে বিশ্ব দরবারে এক অনন্য রোল মডেল স্থাপন করে স্বাস্থ্যসহকারীরা শতভাগ সফল হয়েছেন। এ কাজে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে পরিবার কল্যাণ কর্মীরা, সি,এইচ,সিপি ডাটা এন্ট্রি অপারেটর, স্বেচ্ছাসেবী, আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ভিডিপি সদস্য সহ স্থানীয় পৌরসভা / ইউনিয়নের জনপ্রতিনিধিরা। দেশ ও জনগণের কল্যাণেই কেবল সকলের সার্বিক সহযোগিতায় এ ধরনের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রবিউল আলম খোকনের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিকনির্দেশনায় “পোলিও মুক্ত বাংলাদেশ এর ন্যায়” জাতিকে করোনা মুক্ত করতে তাদের ২৬ হাজার স্বাস্থ্যসহকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরবর্তী ক্যাম্পেইনগুলোও আমরা শতভাগ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, জরুরি প্রয়োজনে অবশ্যই মাস্ক ব্যবহার করে বাহিরে বের হই। নিজে করোনা টিকা নিব এবং অপরকে টিকা নিতে উৎসাহিত করবো। “জয় হোক মানবতার, পরাজয় হোক করোনার”।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!