সাতক্ষীরা তালার ২ নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্য়লয়ে করোনার টিকা প্রদানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার (৬জুলাই) সকাল ১২ টার সময় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উপস্থিত থেকে ২ নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, করোনা টিকা প্রথম ধাপে এ ইউপির ৬০০ মানুষের মাঝে নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ টা বুথে সকাল ৮.৩০ থেকে বেলা ৩.০ পর্যন্ত প্রদান করা হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, তালা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষন কর্মকতা,সঞ্জায় কুমার রায়,সহকারি ব্যাবস্থাপনা পরির্দশন তালা শেখ রফিকুল ইসলাম,১ নং ওর্য়াডের ইউপি সদস্যা আঃ সামাদ, আব্দুল করিম, স্ব্যাস্থকর্মী শাহিনুর রহমান, সাহানারা খাতুন, সাবিত্রী মন্ডল প্রমুখ। এ ছাড়া আরো উপস্তিত ছিলেন এলাকার ব্যক্তিবর্গ।