রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি: মাসুদ সভাপতি, আবিদ সম্পাদক ডুমুরিয়ায় স ড় ক দূ র্ঘ ট না য় মোটরসাইকেল চালক নি হ ত তালায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা  কালিগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  সাতক্ষীরায় ফুটবল রেফারিদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি: জেলা রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সা ম্রা জ্য: দ্বৈ ত নাগরিকত্ব, অর্থ পা চা র তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে আচমকা ঝড়ে লন্ডভন্ড ২০টি পরিবার, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে আচমকা ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে ২০টি পরিবারের ঘরবাড়ি, মানবেতর জীবন যাপন করছে শিশু বৃদ্ধসহ শতাধিক মানুষ। ঘটনাটি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে ঘটেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কয়েকদিনের টানা বর্ষনে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণের। তারপরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আকর্ষিক ঝড়ে ২০টি পরিবারের বাড়ি ঘর ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে।
এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষলক্ষ টাকার সহায় সম্পদ। কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীর পাশে এই তান্ডব চালিয়েছে শরতের ঝড়ো হাওয়া। এই এলাকায় ঘূর্ণিঝড় ইয়েস এর প্রভাবে নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হাড়দ্দহা সহ ১২ গ্রাম। সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি হাড়দ্দাহ গ্রামের মানুষ। ঝড়ের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন আছে। চলমান বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে হাড়দ্দহা এলাকায় বসবাসরতরা। প্রয়োজন জরুরী ভিত্তিতে সরকারি সাহার্য্য ও সহযোগীতা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!