মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

আশাশুনিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে যেয়ে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৮৭ বার পড়া হয়েছে

সেফটি ট্যাংক পরিষ্কার করতে যেয়ে বাতাস অক্সিজন কমে যাওয়ায় এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকা সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সানা দাসের ছেলে মদন দাস (৩০)।

চন্দন সানা জানান, সেফটি ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা সেফটি ট্যাংকের ভিতরে দেখতে থাকেন। বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাতো ভাই তপন সানা সেফটি ট্যাঙ্কের ভিতরে মুখ ঢোকান। কিছুক্ষণ পর তার কোন সাড়া না মেলায় পরে তারা জানতে পারেন ট্যাংকের ভিতরে বাতাস অক্সিজর কম যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে এক এক তিনজন মুমুর্ষ অবস্থায় অবস্থান করছেন। তবে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মন্ডলের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!