মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জ গোয়ালঘর নির্মাণে বাঁধা: এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৯৭৫ বার পড়া হয়েছে

গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার করেছে তার প্রতিপক্ষরা। বৃহষ্পতিবার বিকেল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৭২)। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।

পুলিশ জানায়, কৃষ্ণনগর গ্রামের আমেনা বেগমের তিন ছল রহিম বক্স, মনোয়র হোসেন ও আব্দুর রউফ বৃহষ্পতিবার বিকাল তাদের সীমানায় একটি গোয়ালঘর নির্মাণ করছিল। ঘরের চালের পানি প্রতিবেশী মোসলম গাজী ও এশার আলীর জমিত পড়বে এমন অভিযোগে তারা গোয়ালঘর নির্মাণে বাঁধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে মোসলম ও এশার আলীসহ তাদের পরিবারের সদস্যরা আমেনা বেগমের তিন ছেলের উপর হামলা করে। বিরোধ থামাতে গেলে আমেনা বেগমের উপর কয়েকটা লাঠির আঘাত লাগে। এতে তিনি মারাত্মক আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বিকাল ৫টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!