বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পেশকার করোনায় আক্রান্ত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৭১৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতায় এবার গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পেশকার মো.এসকেন্দার আলী ফকির আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বিকালে তার করোনা পজিটিভ শনাক্ত হয় বলে তাকে জানানো হয়। এর আগে তিনি নিয়মিত অফিস করেছেন বলেও তার অফিস সূত্রে জানা গেছে।

করোনায় আক্রান্ত সেকেন্দার আলী ফকিরকে তার নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গোপালগঞ্জের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মো.আতোয়ার রহমান অফিসের সকলকে আরো কঠোর ভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে জোর তাগিদ দিয়েছেন।

এ নিয়ে জেলা বিচার বিভাগের ৫ কর্মচারী করোনা (কোভিড-১৯) সংক্রমনে আক্রান্ত হলেন। তন্মধ্যে ৩ জন করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ জাকির হোসেন উকিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!