রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

‘ইউনাইটেড সাতক্ষীরা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানিবন্দী হয়ে হাজার হাজার মানুষের জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়েছে, সেই সাথে করোনার প্রকোপ এবং লকডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ৈ পড়ায় তাদের তিন বেলা খাবার জুটানোই কষ্টসাধ্য হয়ে গেছে। রুজি রোজগারের কোন উপায় নেই এমন অসহায় ২০টি পরিবারের হাতে ফেসবুক গ্রুপ ‘ইউনাইটেড সাতক্ষীরা’র পক্ষ থেকে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, মুড়ি, সাবান, মাস্ক এবং ঔষধ সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের শ্যামনগর উপজেলার প্রতিনিধি মুজাহিদ ইসলাম মিনার, গোলাম রাব্বানী, ফাহাদ আহমেদ, আশাশুনি উপজেলার প্রতিনিধি মো. সুলাইমান, আল আমিন সরদার, মোঃ আবু সাইদ প্রমূখ।

ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রাণী জানান, ‘সাধারণ মানুষের দুঃখ কস্ট ঘুঁচাতে এটি আমাদের সামান্য প্রচেষ্টা। আগামী দিনেও অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবো। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!