রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা 

দক্ষিণ-পশ্চিম উপকূলের কৃষকদের লবন সহনশীল সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

৩ জুন (বৃহস্পতিবার) করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে মাঠ পর্যায়ে সংগঠিত ৭৮ টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ৭৮৬ পরিবারের জন্য সবজি বীজ বিতরণ করেছে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।

বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, কৃষি অফিসার রাকীবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার মিলি মন্ডল।

উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় লিডার্স এর মনের মানুষের নিকট সবজির বীজ বিতরন উদ্বোধন করেন। তিনি বলেন, বীজ বাড়িতে নিয়ে লাগাতে হবে। চাষাবাদ বাড়াতে হবে এবং এই এলাকায় লবন সহনশীল জাতের সবজি বীজ লাগালে ফলন ভাল হবে বলে তিনি মন্তব্য করেন।

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনের উপর জরুরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়ন ও আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়ন এবং খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৭৮৬ দরিদ্র কৃষক পরিবারে মোট ৩১,৪৪০ প্যাকেট সবজিবীজ (ঢেড়স, লাউ, মিস্টি কুমড়া ও শশা) বিতরণ করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!