সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

গাজীপুরে কেক কেটে বাংলা টিভির ৫ম বর্ষ উদযাপন

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে বাংলা’ শ্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১৯ মে যাত্রা শুরু করে স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি।
৪র্থ বছর পূর্ণ করে ৫ বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১৯ মে) গাজীপুরের কোনাবাড়ি পপুলার হাসপাতালের অডিটোরিয়াম হলে  আলোচনা সভা ও  কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা টিভির প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে দৈনিক সকালের সময় প্রতিনিধি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা,  কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, পপুলার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,সময় টিভির ‌স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল হাসান, চলমান বার্তার নির্বাহী সম্পাদক সাবের বিল্লাহ ,বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন রানা, কোনাবাড়ী ঔষধ ব্যবসায়ীদের সভাপতি আক্তারুজ্জামান। এছাড়াও কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেনে,গাজীপুর মহানগর যুবমহিলালীগ নেত্রী কামরুন্নাহার মুন্নী, আঁখি ইসলাম, ১০ নং ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি শাহনাজ আক্তার স্বপ্না,সাধারণ সম্পাদক শিল্পী আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাংবাদিক রোজিনার উপর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি  দাবি জানানো হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!