শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সা ম্রা জ্য: দ্বৈ ত নাগরিকত্ব, অর্থ পা চা র তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা সাতক্ষীরায় বিপুল পরিমান মা দ ক ও ভা র তী য় ঔষধসহ গ্রেপ্তার – ১ সাতক্ষীরায় সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেবহাটায় এক শিক্ষার্থীকে ধ র্ষ ণের অ ভি যো গে মা ম লা,   অ ভি যু ক্ত মোস্তাফিজুর আ ট ক সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা: হা ম লা কা রী দে র আইনের আওতায় আনার দাবি

সাতক্ষীরায় চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরায় চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ-২০২০-২১ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা খাদ্য নিয়ন্রক শেখ জাহেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্রক জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, সাতক্ষীরা জেলায় এ বছর বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৩৯ মেট্রিক টন ও বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৯শ ২ মেট্রিক টন। এছাড়া সদর উপজেলায় এ বছর বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫শ ৫১ মেট্রিক টন ও বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩শ’৪৩ মেট্রিক টন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!