বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই’২৬) জেলা স্টেডিয়ামস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির আহ্বায়ক ইমাদুল হক খান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ও দপ্তর সম্পাদক পিপুল খান প্রমুখ। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্য মনিরুজ্জামান মনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!