রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

বাংলা ১৪২৮ সালের জন্য সাতক্ষীরা জেলার ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলা ১৪২৮ সালের জন্য সাতক্ষীরা জেলার ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়েছে।

বুধবার (০৭ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র কার্যালয়ে ০৪টি বালু মহলের বিপরীতে ০৯জন দরপত্র প্রদানকারীদের উপস্থিতিতে সরকারি কাঙ্খিত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতাদের মাঝে এ ০৪টি বালু মহল প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। গত ০৫ এপ্রিল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বালু মহল ইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ০৭ এপ্রিল বুধবার সকাল ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা হয়। এসময় ০৪টি বালু মহলের বিপরীতে ০৯টি দরপত্র জমা পড়ে। দুপুর ০২টায় সকলের উপস্থিতিতে এবং কারও কোন আপত্তি না থাকায় ০৯টি দরপত্রের মধ্যে ০৪জন সর্বোচ্চ দরদাতাদের প্রাথমিকভাবে নির্বাচিত করে ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়। সরকারি কাঙ্খিত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতা হিসাবে আশাশুনি বালু মহল ৪ লক্ষ ৫০ হাজার টাকায় ইজারা পেয়েছেন এম খলিলুল্লাহ– ঝড়ু, খানজিয়া বালু মহল ৯লক্ষ ৪৭ হাজার টাকায় ইজারা পেয়েছেন বাবুল আফসার, চরশ্রীপুর বালু মহল ১১ লক্ষ ৬৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন কুদ্দুস, টাউন শ্রীপুর সরকারি বালু মহল ৭ লক্ষ ১৮ হাজার টাকায় ইজারা পেয়েছেন আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কার্যালয় থেকে সরকারি বালু মহল ইজারা বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!